ট্রেড লাইসেন্স কী?

ট্রেড লাইসেন্স হলো বাংলাদেশে কোন ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বাধ্যতামূলক আইনগত অনুমোদন। ব্যবসার ধরন, অবস্থান এবং সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী ট্রেড লাইসেন্সের ফি ও আবেদন প্রক্রিয়া ভিন্ন হতে পারে।

এই গাইডে ট্রেড লাইসেন্স ফি, আবেদন করার ধাপ, প্রয়োজনীয় কাগজপত্র এবং নবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

আবশ্যকীয় কাগজপত্র
আবেদনপত্র (মূল কপি)
জাতীয় পরিচয়পত্র (সত্যায়িত) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক
মালিকানা বা ভাড়া চুক্তির দলিল (সত্যায়িত)
হোল্ডিং কর পরিশোধ রশিদ
পাসপোর্ট সাইজের ছবি (৩ কপি) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত
নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র প্রেস/নিউজ পেপারের জন্য ১৫০/- টাকা
NOC সার্টিফিকেট ম্যানুফ্যাক্সারিং প্রতিষ্ঠানের জন্য
লোকেশন ম্যাপ ম্যানুফ্যাক্সারিং প্রতিষ্ঠানের জন্য
ফায়ার লাইসেন্স ম্যানুফ্যাক্সারিং প্রতিষ্ঠানের জন্য
পরিবেশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যানুফ্যাক্সারিং প্রতিষ্ঠানের জন্য
মেমোরেন্ডাম ও আর্টিকেল্স অব এসোসিয়েশন লিমিটেড কোম্পানীর জন্য
ইনকর্পোরেশন সার্টিফিকেট লিমিটেড কোম্পানীর জন্য
অংশীদারী চুক্তিপত্র অংশীদারী কারবারের জন্য
ওয়ার্ক পারমিট বিদেশী বিনিয়োগকারীদের জন্য
ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট লিমিটেড কোম্পানীর জন্য
TIN সার্টিফিকেট লিমিটেড কোম্পানীর জন্য
দ্রষ্টব্য: সকল প্রকার লাইসেন্সের জন্য প্রযোজ্য লাইসেন্স ফি'র ১৫% ভ্যাট পরিশোধ্য।
লাইসেন্স অর্জনের ধাপসমূহ
আবেদনপত্র সংগ্রহ সিটি কর্পোরেশন/মিউনিসিপ্যালিটি/পৌরসভার সংশ্লিষ্ট জোনাল অফিস থেকে
আবেদন দাখিল পূরণকৃত আবেদনপত্র আনুষঙ্গিক দলিলাদিসহ ট্যাক্সেশান কর্মকর্তার নিকট
যাচাই-বাছাই লাইসেন্সিং সুপারভাইজার কর্তৃক (ম্যানুফ্যাক্সারিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্যানেটরি ইন্সপেক্টর)
ফি জমাদান কর্পোরেশন/মিউনিসিপ্যালিটি/পৌরসভা অফিসে নির্ধারিত ফি
লাইসেন্স সংগ্রহ কর্পোরেশন/মিউনিসিপ্যালিটি/পৌরসভা কার্যালয় হতে ট্রেড লাইসেন্স সংগ্রহ
ট্রেড লাইসেন্স নবায়ন

নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

লাইসেন্স বহি
চালান বহি (সত্যায়িত)
মালিকানা বা ভাড়া চুক্তির দলিল
TIN সার্টিফিকেট কোম্পানীর জন্য
ফায়ার লাইসেন্স ম্যানুফ্যাক্সারিং প্রতিষ্ঠানের জন্য
পরিবেশ ছাড়পত্র ম্যানুফ্যাক্সারিং প্রতিষ্ঠানের জন্য

নবায়নের ধাপসমূহ:

ফি জমাদান নির্ধারিত ব্যাংকে ধার্যকৃত ফি
রশিদ সংগ্রহ নির্ধারিত ব্যাংক হতে ফি'র রশিদ
রেজিষ্টারে ভুক্তি কর্পোরেশন/মিউনিসিপ্যালিটি অফিসে
নবায়ন সম্পন্ন লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সম্পন্ন
সারচার্জ: প্রতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নবায়নে ব্যর্থ হলে প্রতি মাসে ১০০/- টাকা অথবা ফি এর ১০% (যা বেশি) হারে সারচার্জ প্রযোজ্য।
সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স ফি

সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী ফি তালিকা

লিমিটেড কোম্পানি

পরিশোধিত মূলধন ফি (টাকা)
১,০০,০০০ টাকা পর্যন্ত১,৫০০/-
১,০০,০০০ - ৫,০০,০০০ টাকা২,০০০/-
৫,০০,০০০ - ১০,০০,০০০ টাকা৩,৫০০/-
১০,০০,০০০ - ২৫,০০,০০০ টাকা৪,৫০০/-
২৫,০০,০০০ - ৫০,০০,০০০ টাকা৫,৫০০/-
৫০,০০,০০০ - ১,০০,০০,০০০ টাকা৭,৫০০/-
১,০০,০০,০০০ - ৫,০০,০০,০০০ টাকা১০,০০০/-
৫,০০,০০,০০০ টাকার বেশি১২,০০০/-

ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান

প্রতিষ্ঠানের ধরনফি (টাকা)
তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান১০,০০০/-
বীমা (শাখা অফিস)৫,০০০/-
ঋণদান প্রতিষ্ঠান (শাখা অফিস)৫,০০০/-
মানি এক্সচেঞ্জ৫,০০০/-
শেয়ার ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠান৩,০০০/-
এনজিও (শাখা অফিস)৫,০০০/-

শিক্ষা প্রতিষ্ঠান/ট্রেনিং সেন্টার

প্রতিষ্ঠানের ধরনফি (টাকা)
বেসরকারি বিশ্ববিদ্যালয়৫,০০০/-
বেসরকারি কলেজ/স্কুল (বড়)৩,০০০/-
কিন্ডার গার্টেন২,০০০/-
ট্রেনিং সেন্টার১,০০০/-
কোচিং সেন্টার১,০০০/-
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র৫০০/-

ঠিকাদার/কনস্ট্রাকশন/সরবরাহকারী

প্রতিষ্ঠানের ধরনঢাকা ও চট্টগ্রাম সিটিঅন্যান্য সিটি
বিশেষ শ্রেণীর ঠিকাদার৬,০০০/-২,০০০/-
প্রথম শ্রেণীর ঠিকাদার৪,০০০/-৪,০০০/-
দ্বিতীয় শ্রেণীর ঠিকাদার৩,০০০/-১,৫০০/-
তৃতীয় শ্রেণীর ঠিকাদার২,০০০/-১,০০০/-
সরবরাহকারী২,০০০/-১,০০০/-

উৎপাদনকারী প্রতিষ্ঠান

প্রতিষ্ঠানের ধরনফি (টাকা)
টেক্সটাইল মিল৪,৫০০/-
আয়রন মিল৪,০০০/-
গার্মেন্টস ফ্যাক্টরী৪,০০০/-
ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরী৫,০০০/-
ট্যানারী কারখানা৫,০০০/-
বেভারেজ৪,০০০/-
সিরামিক ফ্যাক্টরি১০,০০০/-
ইট ভাটা৮,০০০/-

হোটেল ও রেস্তোরাঁ

প্রতিষ্ঠানের ধরনঢাকা সিটিঅন্যান্য সিটি
পাঁচ তারকা হোটেল৫০,০০০/-২৫,০০০/-
চার তারকা হোটেল২৫,০০০/-২০,০০০/-
তিন তারকা হোটেল (এসি)২০,০০০/-১৫,০০০/-
রেস্তোরাঁ (শীতাতপ নিয়ন্ত্রিত)২,৫০০/-২,০০০/-
রেস্তোরা (শীতাতপ নিয়ন্ত্রিত ব্যতিত)১,০০০/-৭০০/-
ফাস্ট ফুড শপ৩,০০০/-১,০০০/-

খুচরা দোকান

দোকানের ধরনফি (টাকা)
ডিপার্টমেন্টাল স্টোর (সুপার শপ)৩,০০০/-
ফার্মেসী (পাইকারী)২,৫০০/-
ফার্মেসী (খুচরা)১,০০০/-
বই বিক্রেতা (বড়)১,০০০/-
মিষ্টির দোকান (বড়)১,২০০/-
জুতার দোকান (পাইকারী)২,০০০/-
মুদি দোকান৫০০/-
ফল/তরিতরকারী দোকান৫০০/-

সার্ভিস প্রতিষ্ঠান

প্রতিষ্ঠানের ধরনফি (টাকা)
বিউটি পার্লার (এসি)৫,০০০/-
বিউটি পার্লার (নন-এসি)২,০০০/-
ফটো স্টুডিও ল্যাব৭০০/-
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র৫০০/-
সাইবার ক্যাফে (বড়)২,০০০/-
মোবাইল সার্ভিসিং১,৫০০/-

পেশাজীবী

পেশার ধরনফি (টাকা)
এ্যাডভোকেট১,০০০/-
আইন উপদেষ্টা ফার্ম২,০০০/-
প্রকৌশলী (স্ব-নিয়োজিত)৫,০০০/-
চিকিৎসক (স্ব-নিয়োজিত)৫,০০০/-
দন্ত চিকিৎসক (স্ব-নিয়োজিত)৫,০০০/-
স্থাপত্য ফার্ম৫,০০০/-
অন্যান্য ফি ও কর
বিবরণফি
সাইনবোর্ড কর (প্রতি বর্গফুট)৮০/- টাকা
হোল্ডিং কর (ইমারত ও জমির বার্ষিক মূল্যের উপর)সর্বোচ্চ ৭%
স্থাবর সম্পত্তি হস্তান্তর করসর্বোচ্চ ২%
ময়লা নিষ্কাশন রেইটসর্বোচ্চ ৭%
সড়ক বাতির রেইটসর্বোচ্চ ৫%
পানি রেইটসর্বোচ্চ ৩%
স্বাস্থ্য করসর্বোচ্চ ৮%
ভ্যাট ও সারচার্জ

ভ্যাট

সকল প্রকার লাইসেন্স ফি'র উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।

সারচার্জ

৩০ সেপ্টেম্বরের মধ্যে নবায়নে ব্যর্থ হলে প্রতি মাসে ১০০/- টাকা অথবা ফি এর ১০% (যা বেশি) হারে সারচার্জ প্রযোজ্য।

দ্রষ্টব্য

এই ফি তালিকা সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী প্রদান করা হয়েছে। বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার ফি কিছুটা ভিন্ন হতে পারে। সর্বশেষ ও নির্ভুল তথ্যের জন্য সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ হালনাগাদ: জুলাই ২০২৬